দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

গাজা সিটির উত্তর-পশ্চিমাঞ্চলে ফিলিস্তিনিদের একটি দলের ওপর বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে কয়েকজন গুরুতর আহত হয়েছেন।
ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফার বরাতে জানা গেছে, সোমবার আল-তওয়াম এলাকায় এ হামলা চালানো হয়।
এদিকে, মধ্য গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর গুলিতে একজন ফিলিস্তিনি গুরুতর আহত হয়েছেন বলেও জানিয়েছে ওয়াফা।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি অভিযানে এখন পর্যন্ত অন্তত ৭৩ হাজার ২৩১ জন নিহত এবং ১ লাখ ৭৩ হাজার ৬৮৬ জন আহত হয়েছেন।
সূত্র: আল জাজিরা
এমএস/